রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে গৃহবধূর মৃত্যু রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা অসম বাণিজ্য চুক্তি ও জাতীয় স্বার্থের বলি-কাদের লাভ, কাদের ক্ষতি আগামী নির্বাচনে ঘাটভোগ ইউনিয়নে নেতৃত্বে মিকাইল বিশ্বাসকে খোঁজে জনগণ রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পঞ্চগড়ে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোসাররফ হোসেন তেঁতুলিয়ায় এনসিপির জাতীয় ছাত্রশক্তির নেতার দোকান থেকে ১৩০ লিটার ডিজেল উদ্ধার রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু জাটকা সংরক্ষণ সপ্তাহ-২৬ উপলক্ষে কয়েকটি নদীতে অভিযান

রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে নেশা জাতীয়  ১৯৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১০ এপ্রিল শুক্রবার উপজেলার মাছিমপুর এলাকায় রূপগঞ্জ থানার এসআই  নাজিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার একটি  দল মাছিমপুর গ্রামের কান্তিকপাড়া এলাকায় শাওন মিয়ার বাসায় অভিযান চালায়। এসময় তার বাসা থেকে ১৯৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।  পুলিশের উপস্থিতি টের পেয়ে মো: শাওন মিয়া (২২), মামুন মিয়া (২৮), লিটন মিয়া (২৪) পালিয়ে যায়।

এ ব্যাপারে এসআই নাজিম উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..