বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ বন্দর উপজেলা প্রেসক্লাব সভাপতি জি.কে. রাসেলের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, পরে অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কার চলাচলের রাস্তাটি বাউন্ডারি দিয়ে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) পরিদর্শন- পুলিশ কমিশনার জাহিদুল হাসান স্বামীর অবহেলায় স্ত্রী’র মৃত্যুর অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি দুর্গাপুরে ৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি: বকেয়া বেতনের দাবীতে রূপগঞ্জের যাত্রামুড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকশত শ্রমিক।

৬ মে বুধবার দুপুরে নোবেল কটন এন্ড স্পিনিং মিলের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন। এসময় রাস্তার দুই দিকে প্রায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত ৩ মাস যাবৎ তাদের বেতন পরিশোধ করছেন না মালিকপক্ষ। বেতন নিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের দাবী দাওয়ার কথা শুনেন এবং কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ালী উল্লাহ জানান, রূপগঞ্জের যাত্রামুড়া এলাকার নোবেল কটন এন্ড স্পিনিং মিলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে রাস্তা অবরোধ করেছে শুনতে পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বকেয়া বেতন সহ বিভিন্ন সমস্যার কথা শুনি এবং কারখানা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবেন বলে কারখানা কর্তৃপক্ষ আশ্বাস প্রদান করেছেন।

এ বিষয়ে নোবেল কটন এন্ড স্পিনিং এর ব্যবস্থপনা পরিচালক মোহাম্মদ আলী জানান, আগামীকাল বৃহস্পতিবার কারখানায় তুলাসহ প্রয়োজনীয় কাঁচামাল আসবে এবং কারখানা চালু হবে, কারখানা চালু হলে শ্রমিকদের সাথে বসে খুব শীগ্রই বকেয়া বেতন পরিশোধ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..