মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কামরুজ্জামান এমপি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন- নুর মোহাম্মদ রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার রূপগঞ্জের ব্রাইট শিশু কানন হাই স্কুলে দুর্ধর্ষ চুরি রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ নবনির্বাচিত এমপি কামরুলকে অভিনন্দন ব্যবসায়ী- জুসেক মিয়া ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা, নির্যাতনের প্রতিবাদ ও মানববন্ধন ধানের শীষের প্রার্থী কামরুলের লিফলেট বিতরণ করলেন- দিলোয়ার হোসাইন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির

রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুইটি ওয়ান শুটার পাইপগান ও তিনটি কার্টুজ শিষা গুলি উদ্ধার করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি রবিবার রাত সাড়ে ৯ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

রূপগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর রিয়াদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত একটি নির্মাণাধীন ভবনের ভেতরে অস্ত্র ও গোলাবারুদ ফেলে পালিয়ে যায়। পরে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে দুইটি শুটার পাইপগান ও তিনটি কার্টুজ শিষা গুলি উদ্ধার করা হয়েছে।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

মেজর রিয়াদ বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..