শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত 

জুলহাস উদ্দিন / ২৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩১ মে ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে জাতীয়তাবাদী তেঁতুলিয়া উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (৩০মে) বিকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহাদত হোসেন রঞ্জু’র সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, আবু বক্কর সিদ্দিক কাবুল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাজুল ইসলাম, উপজেলা যুবদল আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, সদস্য সচিব জাকির হোসেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি তাজ উদ্দীন, সেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ করিম, মৎসজীবি দলের সভাপতি আসিক ইকবাল, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দীক, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, হামিদুল হক লাবু, ৩নং ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক তোজাম্মেল হক ১নং ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, ৪নং ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান, ৫নং ইউনিয়ন বিএনপির সভাপতি বশির আলম, ৭নং ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, ৩নং সদর ইউপি যুব দলের আহবায়ক এরসাদুল হক, সহ উপজেলার সকল ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ।

সভায় বক্তারা বলেন, রাষ্ট্রপতি জিয়া খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার আগ্রহ জাতিকে নতুন দিকনির্দেশনা দেন। তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়।

দেশকে যখন তিনি সামনের দিকে নিয়ে চলতে শুরু করেন সেই সময়ে তার বিরুদ্ধে শুরু হয় দেশি-বিদেশি ষড়যন্ত্র। ১৯৮১ সালের ২৯ মে তিনি এক সরকারি সফরে চট্টগ্রামে যান। ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে গভীর রাতে একদল সেনাসদস্য তাকে হত্যা করে। বিপথগামী সেনাসদস্যরা তার লাশ চট্টগ্রামের রাউজানের গভীর জঙ্গলে কবর দেয়। তিন দিন পর ওই লাশ উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়, লাখ লাখ শোকার্ত মানুষ শেরেবাংলা নগরে তার জানাজায় শরিক হন। পরে জাতীয় সংসদ ভবন চত্বরে তাকে সমাহিত করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..