রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মাসুদুজ্জামান মাসুদ’র শুভেচ্ছা বিনিময় ও পূজার উপহার

নূর এ আজাদ / ৫৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন

২৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ জেলার বন্দরের মুছাপুর ইউনিয়ন লাঙ্গলবন্দ প্রেমতলার স্বামী দ্বিগবিজয় ব্রহ্মচারী সাধু আশ্রমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে শারদ শুভেচ্ছা বিনিময় ও দুর্গা পূজার উপহার হিসেবে বন্দর উপজেলা ও থানার সকল পূজামন্ডপে অর্থদান করেন, ক্রীড়ানুরাগী, সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশি মাসুদুজ্জামান মাসুদ।

সনাতনী সমাজকর্মী সাংবাদিক বিজয় দাস কাব্য’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমরা মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিষ্টান প্রকৃত পক্ষে আমরা সবাই বাংলাদেশী। বাংলা আমাদের ভাষা। আমরা একই আকাশের নিচে বসবাস করি, আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই। আমাদের এই সুনাম নষ্ট করার জন্য একটি দল উঠে পড়ে লেগেছে, কিন্তু আমাদের কেউ ফাটল ধরাতে পারবেনা। তবে একটা কথা জেনে রাখেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমরা এতোটুকুই জানি ধর্ম যার যার বাংলাদেশ আমার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। জিয়াউর রহমান মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিলেন। আমিও আপনাদের অন্তরে জায়গা চাই। একটা দল মনে করে আপনারা তাহাদের পৈতৃক সম্পত্তি। বাংলাদেশের কোন লোক কারো পৈত্রিক সম্পত্তি নয়। আর একটি দল এখন শুধু পিআর পিআর করছে। কেন করছে তা তাদেরই জানা আছে। এখানে যে সকল নেতা নেত্রীগণ আছেন তাদেরকে আমি বলব আপনারা কোন বাকবিতন্ডায় জড়াবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই হবে এখন আমাদের মুল লক্ষ্য।

এতে আরো বক্তব্য রাখেন, নাঃগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, যুবদল নেতা ইব্রাহীম খান, এড. বিল্লাল হোসেন, হাজী ফারুক হোসেন, পূজা উদযাপন কমিটির অভয় কুমার রায়, ভবানী শংকর রায়, কার্তিক ঘোষ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং স্থানীয় বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও সকল অঙ্গসংগঠনের নেতানেত্রী বৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..