সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ৮০, উদ্ধার ৩২ সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে লিটন কে কুপিয়ে হত্যা রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা আইচগাতীতে শেখ আব্দুর রশিদের মতবিনিময় সভা ও গণসংযোগ মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়ার দুটি টিন সেট ঘর মালামাল সহ পুড়ে ছাই মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে- আজিজুল বারী হেলাল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে মোসলেউদ্দিন স্বপন’র দোয়া ও সমর্থন কামনা অভাবের তাড়নায় নবজাতককে নদীতে ফেলার চেষ্টা মায়ের

সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে লিটন কে কুপিয়ে হত্যা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

৫ এপ্রিল রবিবার রাত ৯ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্থানীয় সুত্রে জানা যায়, হত্যার শিকার যুবক সাইনবোর্ড এলাকায় একটি গাড়ির শোরুমের কর্মচারী ছিলেন। তার সঙ্গে স্থানীয় সাকিব গ্রুপের সঙ্গে পূর্বের দ্বন্দ্ব ছিল। গত শনিবার নিহতের সঙ্গে ওই গ্রুপের ঝগড়ার সৃষ্টি হয়। পরবর্তী আজ লিটন পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়ে হত্যা করে।

নিহত লিটনের শ্বশুর আব্দুর রউফ বলেন, আমার মেয়ের জামাইকে কারা যেনো হত্যা করেছে। ধারণা করছি তার সাথের কোনো বন্ধুর দ্বন্দ্ব ছিল আর তারাই এ কাজ করতে পারেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ জানান, হত্যার শিকার যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করে বলা যাবে। মামলা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..