বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন বেলিয়া’র শফিউল আলম উজ্জ্বল সভাপতি ও ইয়াদুল হক সাধারণ সম্পাদক গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বন্দর থানা মহানগর জাসাসের ইফতার ও দোয়া মাহফিল ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর স্ত্রীর মৃত্যু সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন হাজি মো.আব্দুস সামাদ সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – দিপু ভুঁইয়া এমপি আইনজীবি ফোরামের উদ্যোগে এড. সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী

হবিগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৮

মো. নজরুল ইসলাম খান / ৪৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি: দুর্ঘটনায় পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আটজন আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে হতাহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।

উপজেলার বাখরনগর নামক স্থানে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে বাখরনগর নামক স্থানে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন পুরুষ এবং দু’জন নারী। এ ছাড়া আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. আবুল বাশার। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া এ ঘটনায় আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পিকআপ চালকের অবস্থা গুরুতর।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..