সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে হাওর জনপদ জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের বানিজ্য এলাকা সাচনা বাজারের অলিগলিসহ মাঠ চষে বেড়াচ্ছেন মাহবুবুর রহমান।
এ আয়োজনের নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান।
রবিবার (২১ সেপ্টেম্বর) দিনভর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ উপজেলা জামালগঞ্জ, বানিজ্য এলাকা সাচনা বাজার ইউনিয়নের নুরপুর ও দুর্লভপুর বাজারে স্থানীয় জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন। ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তবসম্মত ও জরুরি পরিকল্পনা।
এই কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, বেহেলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলম আখঞ্জি, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, শাহ মো. লিয়াকত, এমদাদুর রহমান হিরন, মঈনুল হোসেন শিশির, সদস্য আতিকুর রহমান, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, ফেনারবাক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলী মর্তুজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন, কামরুজ্জামান, মমিন মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা, সাধারণ সম্পাদক মহসিন কবির, সাবেক যুগ্ম আহবায়ক রহিম বাদশা, সাইদিল মুরছালিন, উত্তর ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান প্রমূখ।
স্থানীয় এলাকাবাসী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট প্রচারে জামালগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান এলাকাবাসীর মাঝে গণসংযোগ চালিয়ে বিএনপির রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
পরিশেষে মাহবুবুর রহমান বলেন, আমি আপনাদের সন্তান আপনাদের ভালোবাসা নিয়ে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন চাইবো। বিএনপি আমাকে মনোনয়ন দিলে আপনাদের সকলকে নিয়ে সুনামগঞ্জ ১ আসনটি দলকে উপহার দেব। বিএনপি পরিবারের সন্তান হিসেবে আমি আপনাদের সকলের দোয়া ও ভালবাসা চাই।
আপনার মন্তব্য প্রদান করুন...