মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

বুড়ি-তিস্তা নদীর গড় কেটে মাটি বিক্রি: হারুন অর রশীদকে ১৫ দিনের কারাদণ্ড

রফিকুল ইসলাম রফিক / ৪১৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বুড়ি-তিস্তা নদীর গড় কেটে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে কয়সার আলীর ছেলে হারুন অর রশীদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভেলুর খামার এলাকার বেইলি ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা।

অভিযানকালে দেখা যায়, একটি অসাধু চক্র মাহিন্দ্রা ট্রলি ব্যবহার করে নদীর গড় কেটে মাটি উত্তোলন করে বিক্রি করছে। তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশীদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, নদী থেকে অনুমোদনহীন ভাবে বালু বা মাটি উত্তোলন করা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, গতি পরিবর্তন হয় এবং আশপাশের কৃষি জমি ক্ষতির মুখে পড়ে। প্রশাসন এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে এবং থাকবে।

তিনি আরো বলেন, চলমান বোরো মৌসুমে পানি না থাকায় নদীতে ট্রাকটর চলাচলের সুযোগকে কাজে লাগিয়ে এই অবৈধ মাটি উত্তোলন চলছিল। তবে প্রশাসনের নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপে তা বন্ধ করা সম্ভব হয়েছে।

বুড়ি-তিস্তা নদী উলিপুর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই নদী সংরক্ষণে স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..