শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

রাণীশংকৈলে ছাত্র জনতার জুলাই গনঅভ্যুত্থানে শহীদের স্মরণে বৃক্ষরোপণ ও আলোচনা সভা 

মাহাবুব আলম / ৭৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (২ জুলাই) ছাত্র জনতার জুলাই গনঅভ্যুত্থানে ২০২৪ শহীদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে এদিন সন্ধ্যায় ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টার’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, সমন্বয় ও গণ অধিকার পরিষদে নেতা মামুনুর রশীদ মামুন,

উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক শরিফ উদ্দিন মাষ্টার, প্রেসক্লাব (পুরাতন)’র সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির, জেলা ছাত্র শিবির সভাপতি রাশেদুল ইসলাম, পীরগঞ্জ উত্তর শাখার ছাত্র শিবির সভাপতি মীর সাব্বির হোসেন, জেলা যুবদলের সদস্য মোমিন হোসেন প্রমুখ।

এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে জুলাইয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং অতিথি ও উপস্থিত সকালের মাঝে একটি করে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র সমন্বয় প্রতিনিধি তারেক মাহমুদ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..