বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও পরকীয়াকারী হত্যা মামলার আসামি গ্রেফতার তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন

তাহিরপুর সীমান্তে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারে এলাকাবাসীর মানববন্ধন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুলাই সোমবার সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাও বাজারে এলাকাবাসী এর আয়োজন করে। এসময় কয়েকটি গ্রামের মানুষজন অংশ গ্রহণ করে সমথর্ন জানান।

এসময় বক্তারা বলেন, ডা. শামসুদ্দিন নিজে ও গ্রামের বয়োজ্যেষ্ঠ ও সচেতন মহলকে নিয়ে চুরি হওয়া গরু গুলোকে উদ্ধার করে গরুর মালিকের কাছে পৌঁছে দেয়। এলাকার অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কাজ করার পরও এই ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রীমহল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উত্তর শ্রীপুর ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক ডা. শামসুদ্দিনকে নিয়ে মিথ্যা বানোয়াট ও মনগড়া সংবাদ প্রকাশ করেছে। এছাড়া এলাকার বালু নিয়ের অপ্রচার চালায় ডা. শামসুদ্দিন ও হাবিবুর রহমানকে নিয়ে। যার সাথে বাস্তবের কোনো মিল নেই। একই সাথে তার পরিবারের সদস্যদেরকে ও কেন্দ্রীয় এক বিএনপি নেতাকে জড়িয়েছে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করে একটি কুচক্রী মহল।

এলাকাবাসী বলেন, ডা. শামসুদ্দিন এলাকার একজন পরিচ্ছন্ন ও সৎ এবং মানব দরদী মানুষ। এলাকার মানুষ জন এই মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উত্তর শ্রীপুর ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক ডা. শামসুদ্দিন, মো. আতালিব, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক, রাশিদ মেম্বার, সাবেক মেম্বার আয়নাল, জসিম মিয়া, রিফাত মিয়া, বাহার উদ্দিন, রফিক মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..