শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

বন্দর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫৮০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

বন্দর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলকে গতিশীল করার লক্ষে বন্দর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বন্দর ঝাউতলাস্থ নুপুর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব মো. ফারুক হোসেন বলেন, আমরা রাজনীতি করি জনগনের সেবা ও কল্যানের জন্য। যারা রাজনীতি করে তারা জনগনের সাথে সুসম্পর্ক বজায় রেখে রাজনীতি করে। গত ৫ আগস্টের পূর্বে শ্রমিক দলের ব্যানার ধরার মত কোন লোক পেতাম না। এখন বিএনপি নেতাকর্মীর অভাব নেই। দল ভারী করার জন্য দোসরদের দলে ডুকাবেন না। সামনে নির্বাচন আসছে। আপনারা এখন থেকে সকলেই ঐক্যবদ্ধ থাকবেন। ষড়যন্ত্রকারিরা এখনো সক্রিয়। জাতীয়তাবাদী শ্রমিক দলকে শক্তিশালী করার জন্য বন্দরে দোসর মুক্ত ওয়ার্ড কমিটি করার আহবান জানাচ্ছি।

বন্দর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক মো. শফিউদ্দিন শফিক’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মো. সেলিম হোসেন, বন্দর উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন শিশির।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বন্দর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজ, মদনপুর শ্রমিক দলের সভাপতি মোস্তফা, ধামগড় ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল করিম, জাকির হোসেন, বন্দর উপজেলা শ্রমিক দল নেতা আবু সুফিয়ান ও বন্দর উপজেলার  জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..