শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাংচুর ॥ আট লক্ষাধিক টাকার মাল লুট

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ গ্রামের অটোরিক্সার পার্টস ব্যবসায়ী সম্ভু সরকারের বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে।

১৫সেপ্টেম্বর সোমবার সকালে ৮/১০সদস্যের একদল সন্ত্রাসী দা, লোহার রড, চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়।

পুলিশ জানায়, পূর্ব পরিকল্পিতভাবে হামলাকারীরা দক্ষিণবাগ গ্রামের ব্যবসায়ী সম্ভু সরকারের বসতঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা ও স্বার্ণালঙ্কারসহ আট লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। এসময় সন্ত্রাসীরা গৃহকর্তা সম্ভু সরকার(৫০) ও ভাতিজি জামাতা রনি সরকারকে(৩৫) কুপিয়ে জখম করে। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ব্যবসায়ী সম্ভু সরকার বাদী হয়ে চার জনকে নামীয় ও অজ্ঞাত ৮/১০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..