শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

রূপগঞ্জে মহানবীকে নিয়ে ফেইসবুকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

মো. আবু কাওছার মিঠু / ৫২৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা (রাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে গত ২০ সেপ্টেম্বর শনিবার রাতে প্রীতম দাস(২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

প্রীতম দাস ওই এলাকার স্বপন দাসের ছেলে। সে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিইসি বিভাগে অধ্যয়নরত।

পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ)কে জড়িয়ে একটি কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে পড়ে। প্রিতম দাসের ফেসবুক আইডিতে এমন মন্তব্যে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কুরুচিপূর্ণ মন্তব্যের কথা স্বীকার করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই তাপস কুন্ড বাদী হয়ে প্রিতম দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে এমন মন্তব্যে প্রিতম দাসকে গ্রেফতার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..