শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

সোনারগাঁয়ে পূজামণ্ডপে ঘুরতে এসে দুর্ঘটনায় কিশোর নিহত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৬১৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূজামণ্ডপে ঘুরতে এসে অটোরিকশা দুর্ঘটনায় অভয় দাস (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঋষী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর অভয় দাস কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বড়কান্দা এলাকার কোপানন্দ দাসের ছেলে।

নিহতের স্বজন অপু দাস জানান, মেঘনা উপজেলা থেকে সোনারগাঁয়ের কাবিলগঞ্জ এলাকায় পিসির বাড়িতে বেড়াতে আসে অভয় দাস ও তার পরিবার।

সন্ধ্যায় পার্শ্ববর্তী কাবিলগঞ্জ ঋষীপাড়া এলাকায় পূজামণ্ডপে অটোরিকশা দিয়ে ঘুরতে বের হয়। পরবর্তীতে একটি অটোরিকশা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।
ঘটনাস্থলেই অভয় দাস মারা যায়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সামরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..