শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন -আব্দুস সামাদ

মুরাদ মিয়া / ৫২৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:তাহিরপুর উপজেলা ও শ্রীপুর উত্তর ইউনিয়সহ জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক, হাজি মো.আব্দুস সামাদ।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বী মানুষের বিশ্বাস সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। দীর্ঘকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মাধ্যমে ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজি মো.আব্দুস সামাদ দেওয়া শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দেবী দুর্গার আগমনে এই পৃথিবী থেকে রোগ-শোক, জরা,ব্যাধি মহামারী দূরে গিয়ে জগত সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে।পৃথিবী হবে দুর্গতিমুক্ত।

তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।
আপনাদের সুখ-দুঃখের সকল সময় আমি আপনাদের পাশে থাকতে চাই। ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে একত্রিত হয়ে উৎসব পালনের আহ্বান রইলো।

পরিশেষে তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি মাধ্যমে মঙ্গল কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..