শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

শারদীয় দুর্গোৎসবে মাসুদুজ্জামান মাসুদ’র পূজা মন্ডপ পরিদর্শন

নূর এ আজাদ / ৩১০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ টা থেকে শুরু করে সন্ধ্যার পর পর্যন্ত নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশি ক্রীড়ানুরাগী, সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ বিএনপি ও অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দরের বন্দর বাজার দূর্গা মন্দির, বন্দর রেলি লেজার্স দুর্গাপূজা মন্ডপ, বিন্দা মন্দির গোপাল জিউড় আখড়া, বন্দর লালজিউর আখড়া, ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেন, তাদের খোঁজ খবর নেন এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বার্তা সকালের কাছে পৌঁছে দেন।

এসময় তিনি বলেন, আমি একটি নতুন ধারার রাজনীতি করতে চাই, আপনাদের মাঝে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য এবং শারদীয় দুর্গোৎসবে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য হাজির হয়েছি। আমরা মুসলমান, আপনারা হিন্দু, আসলে আমরা সবাই বাংলাদেশী। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমাদের এই সুনাম নষ্ট করার জন্য কেউ কেউ উঠে পড়ে লেগেছে, তাতে কেউ সফল হবে না। তবে একটা কথা জেনে রাখেন, আমাদের নেতা সব সময় আপনাদের উপর নজর রাখছেন। খবরা খবর রাখছেন। ভয়ের কিছু নেই। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই। আমি আপনাদের অন্তরে জায়গা চাই। আমি এবং আমরা সবাই দেখলাম উৎসবমুখর পরিবেশে আপনারা দুর্গাপূজা উপভোগ ও আনন্দ করছেন। খুব সুন্দর। আশা করি কোন বিশৃঙ্খলা নেই। আমি আপনাদের সন্তান আমার চাওয়া পাওয়ার কিছু নেই। শুধু আপনারা পাশে থাকলেই চলবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..