শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্ক লেক থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :

গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে স্থানীয়রা নগরীর ক্রাইমজোনখ্যাত জিমখানা লেকে লাশটি ভাসতে দেখে চিৎকার দিলে মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের চেষ্টা শুরু করছে।

 

এসময় কৌতূহলী জনতা লেকপাড় ঘিরে রাখে এবং অনেকে মোবাইলে ভিডিও ও ছবি তুলতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লেকের মাঝামাঝি স্থানে লাশটি ভাসতে দেখা যায়। লাশটির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, কয়েক ঘণ্টা আগেই ব্যক্তিটির মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির আহমদ জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধারের কাজ চলছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।”

স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে। কেউ কেউ বলছেন এটি দুর্ঘটনা হতে পারে, আবার কেউ সন্দেহ করছেন এটি হত্যাকাণ্ডও হতে পারে।

পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..