সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে ৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি

রূপগঞ্জে চার যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ

মো. আবু কাওছার মিঠু / ৩৯২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচী বাস্তবায়নে গোপন মিটিং চলাকালে ৪ জন যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১নভেম্বর) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া এলাকায় হোম টাউন সিটির ভেতরে বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, ভোলাব ইউনিয়ন যুবলীগের ৮নং ওয়ার্ড সহ-সভাপতি আমির হোসেন (৪৫), ৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাফফার মোল্লা, তারাবো পৌর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের রিফাত আহমেদ অমি ও ভুলতা ইউনিয়ন শ্রমিকলীগ নেতা সিরাজ মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচীর প্রস্তুতি নিতে গোপন মিটিং চলাকালে হোম টাউন সিটির বালুর মাঠ থেকে ৪ যুবলীগ-ছাত্রলীগ নেতাকে আটক হয়েছে। তারা দেশে নাশকতা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনা করছিল। তারা প্রত্যেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..