শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মুছাপুর ১ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম এর নির্বাচনী মতবিনিময় ‎ কলাগাছিয়া ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ডবাসি নিকট দোয়া ও সমর্থন প্রার্থী বিধবা নারী ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযুক্ত নাছির গ্রেফতার রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় নবীন-প্রবীণের মিলনমেলা খেলাধুলায় শরীর ও মনকে সুস্থ রাখে-আজাহারুল ইসলাম রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-৬ শীতলক্ষ্যা নদী হতে পারে নৌ-পর্যটনের কেন্দ্র- ফয়সাল আলম চৌধুরী লামা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা সিদ্ধিরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি রাজু গ্রেফতার সোনারগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আসামি গ্রেফতার

হাজী ইব্রাহীম আলমচান ও কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মিলন মেলা ২০২৬

নূর এ আজাদ / ৬০৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

৩ জানুয়ারী শনিবার সকাল থেকে বন্দর উপজেলা মীরকুন্ডি বালুচর এলাকাস্থিত আনন্দ রিভার ভিউ পার্ক এন্ড রিসোর্টে হাজী ইব্রাহীম আলমচান উচ্চ বিদ্যালয় ও কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দৃঢ় করি বন্ধুত্বের বন্ধন” আমরা বন্ধু ব্যাচ’৯১ এর মিলন মেলা ২০২৬ অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয় এবং মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চির বিদায় নেওয়া বন্ধুদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তাদের‌‌ই বন্ধু হেলাল সিদ্দিকী বাদল।

এরপর আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। সারাদিন আনন্দ হই হুল্লোড়, নেচে গেয়ে, গল্পগুজবে এবং কুশল বিনিময়ে করে এবং খাওয়া দাওয়ায় দিনটি কাটিয়ে দেন পুরনো দিনের বন্ধু নতুন রূপে।

তাদের মধ্য থেকে কেউ এখন প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, কেউ শিক্ষকতা করেন, আবার কেউ প্রবাসে জীবন কাটাচ্ছেন। আজকের দিনটিতে সবাই একসাথে মিলিত হয়ে ছোটবেলার স্মৃতিচারণ করেন।

সর্বশেষ রাফেল ড্র তে ডায়মন্ডের নাকফুল পেয়েছেন ব্যাচ’৯১ এর ভাগ্যবান বন্ধু রাবেয়া জামান লিলি মনি।

অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে উপস্থাপনা করেন, শফিউল আজিম খোকন ও সাহানাজ সুলতানা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..