শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-৬ শীতলক্ষ্যা নদী হতে পারে নৌ-পর্যটনের কেন্দ্র- ফয়সাল আলম চৌধুরী লামা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা সিদ্ধিরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি রাজু গ্রেফতার সোনারগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আসামি গ্রেফতার রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি বন্দরে হতাশাগ্রস্ত যুবকের আত্মহত্যা রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প চালু হলে বিশুদ্ধ পানি শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল রৌমারী সীমান্তে ৮ ভারতীয় ব্যক্তিকে পুশইনের চেষ্টায় বিজিবি-স্থানীয়দের রাতভর বাঁধায় পিছু হটলো বিএসএফ কুড়িগ্রামে সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

সিদ্ধিরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি রাজু গ্রেফতার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

মো. পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারনামীয় আসামি মো. রাজুকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার অন্যতম আসামি মো. রাজু (৩৬)কে গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ৯ জুন ম‌ঙ্গলবার সকাল সাড়ে ৯ ঘটিকার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১ নং ওয়ার্ডস্থ চিটাগাং রোড দিগন্ত বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামি মো. রাজু, পিতা-সিকিম আলী ওরফে জমিম, মাতা- রহিমা বেগম, সাং- মাদানীনগর (৩নং ওয়ার্ড), থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। এর বিরুদ্ধে ২৩ আগস্ট ২০২৪ তারিখে বিস্ফোরক উপাদানাবলী আইন ও পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় রুজুকৃত সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এফআইআর নং-১৯ রুজু হয়।

পুলিশের প্রাথমিক রেকর্ডপত্র ও সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত রাজু এলাকার একজন চিহ্নিত অপরাধী এবং তার বিরুদ্ধে পূর্বেও সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর থানায় মারামারি, গুরুতর জখম, হত্যাচেষ্টা ও বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার অভিযোগে সর্বমোট ৬ টি নিয়মিত মামলা রয়েছে।

ধৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এই রূপ আভিযানিক তৎপরতা সর্বদা অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..