সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় ‌‘সুখবর’

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধি : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় ‘সুখবর’ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২০ জানুয়ারি) থেকে শিক্ষকদের অনলাইন বদলির কার্যক্রম শুরু হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, সোমবার থেকে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্ত উপজেলা বা থানা (একই উপজেলা বা থানার ভেতর) অনলাইন বদলির কার্যক্রম শুরু হচ্ছে।

প্রতিবছর ১ জানুয়ারি থেকে বদলি কার্যক্রম শুরু হলেও এবার তা কিছুদিন পিছিয়ে যায়। বদলির এ কার্যক্রম চলবে মার্চ পর্যন্ত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..