মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষের প্রার্থী কামরুলের লিফলেট বিতরণ করলেন- দিলোয়ার হোসাইন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির বন্দর উপজেলায় ৩ দিনব্যাপি উত্তম কৃষিচর্চা (গ্যাপ) বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ আরিয়ান তুষারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে হাতি মার্কার উঠান বৈঠক যোগদান চরকাশিপুর কাশেমীর নির্বাচনীও উঠান বৈঠক ফটো সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছেেন, বিএনপির কর্মী মো.সবুর আলী রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর

ধানের শীষের প্রার্থী কামরুলের লিফলেট বিতরণ করলেন- দিলোয়ার হোসাইন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

মুরাদ মিয়া, তাহিরপুর, সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের আবিদ নগর, ইসলামপুর, স্বরসতিপুর, বরই, বাকরপুর, নকলখলা, ধুগনই, আমজোরা, জুলসা, দুর্লবপুর ও মালিক খিলা গ্রামে দিনব্যাপী ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নয়াবন্দ গ্রামের ব্যবসায়ী মো. দিলোয়ার হোসাইন।

সোমবার (৯ ফেব্রুয়ারী) তিনি ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী ভবিষ্যৎ গড়তে ধানের শীষের প্রার্থীর পাশে থাকার অনুরোধ জানান।

গণসংযোগকালে মো.দিলোয়ার হোসাইন বলেন, জনগণের ভোটাধিকার ও মৌলিক মানবাধিকার রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ধানের শীষের প্রার্থী জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জয়শ্রী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের লিফলেট প্রচারকালে মা-বোন ও তরুণ ভোটারদের কাছে কামরুজ্জামান কামরুলের জন্য ভোট চান।এসব কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

এসময় আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবদল কর্মী মো. সিদ্দিক মিয়া ও ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তার অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..