শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে চাঞ্চল্যকর এক ঘটনায় একাধিক প্লটে বিপুল সংখ্যক ঘোড়া জবাইয়ের প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৪ টার দিকে ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর সড়কের ৭ নম্বর প্লটে এ নৃশংস ঘটনার সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র প্রায় ২০টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসে। এর মধ্যে ৯টি ঘোড়া জবাই করার পর প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চক্রটি। এ সময় জীবিত অবস্থায় ১১টি ঘোড়া ফেলে রেখে যায় তারা।
পরবর্তীতে সকালে ঘটনাস্থলে আরও চাঞ্চল্যকর দৃশ্যের অবতারণা হয়। ফেলে যাওয়া ঘোড়াগুলোর মধ্যে একটি ঘোড়া সেখানেই একটি বাচ্চা প্রসব করে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

শুধু একটি প্লটেই নয়, আশেপাশের আরও অন্তত চারটি প্লট ঘুরে দেখা যায়—সেখানে জবাইকৃত আরও ২০ থেকে ২৫টি ঘোড়ার মৃতদেহ পড়ে রয়েছে। পাশাপাশি একটি ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ ঘোড়ার হাড়ের স্তুপ উদ্ধার করা হয়েছে, যা ঘটনাটিকে আরও ভয়াবহ করে তুলেছে।

উল্লেখ্য, এর আগেও গত ১ জুলাই ২০২৫ সালে একই প্লটে ৫টি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটে। সে সময় রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জবাইকৃত ঘোড়াগুলো মাটি চাপা দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এ ধরনের অমানবিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি জোরদারের আহ্বান জানান।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..