বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

তেঁতুলিয়া বাংলাবান্ধায় পাথর-বালি শ্রমিকদের ক্ষোভ, কমিটি বিলুপ্ত, নির্বাচনের দাবি

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের একটি কথিত অবৈধ পন্থায় কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কমিটি বিলুপ্তির দাবিতে মাননীয় সংসদ সদস্য (পঞ্চগড়-১) বরাবর লিখিত আবেদন করেছেন স্থানীয় শ্রমিকরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শ্রমিকদের পক্ষ থেকে দেওয়া ওই আবেদনে উল্লেখ করা হয়, “বাংলাবান্ধা ইউনিয়নের অধীনস্থ ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি: রাজ-২০০০), যা ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। উক্ত সংগঠনের একটি কমিটি সম্প্রতি রাতের আঁধারে, শ্রমিকদের অজান্তে গঠন করা হয়েছে।

অধিকাংশ শ্রমিকরা অভিযোগ করেন, উক্ত কমিটি গঠনের ক্ষেত্রে কোনো সদস্যের মতামত নেওয়া হয়নি এবং গণতান্ত্রিক প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি। ফলে এলাকায় সাধারণ শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

আবেদনে আরও বলা হয়, এই কমিটির কার্যক্রম এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলছে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। শ্রমিকরা দ্রুত এই কমিটি বিলুপ্ত করার জন্য সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটি গঠনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। শ্রমিকদের দাবি, তাদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

এ বিষয়ে নব গঠিত কমিটির সভাপতি সাইদার আলী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, সরকার পতনে একাধিকবার সদস্যদের বলেছি কমিটির করার জন্য, কিন্তু তখন কমিটির বিষয়ে কেউ আমলে নেয়নি। এখন কমিটি হয়েছে, কিন্তু আমরা যারা কমিটিতে আছি কমিটি বহাল চাই। 

এ দিকে আব্দুর জব্বার, মঞ্জুর, সফিউল, হাসিবুল সহ ২১৯ জন শ্রমিক মিলে নতুন গঠিত কমিটি বিলুপ্তের পক্ষে স্বাক্ষর করেছেন। এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..