মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার বন্দর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড স্বপ্না আক্তারের বাড়ির ভাড়া বাসার ফাঁকা কক্ষে ৬ জুলাই দিবাগত রাত সাড়ে ৩ টা থেকে ৪ টার মধ্যবর্তী যে কোনো এক সময়ে ইমরান হোসেন গলায় গামছা জড়িয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ড, নবীগঞ্জ কাইতাখালি এলাকার আমির হোসেন ও মিনু বেগমের ছেলে ইমরান হোসেন (৩২) ঘরের কাঠের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে বন্দর থানার এসআই ফরহাদ হোসেন ৭ জুলাই সকাল সাড়ে ১০ টায় ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং লাশের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও পরিবার সূত্রে জানা যায়, কলাগাছিয়া ইউনিয়নের চূনাভূড়া এলাকার নান্নু মিয়ার মেয়ে আরজুদা বেগম (৩০) এর সাথে আমির হোসেনের ছেলে ইমরান হোসেনের বিয়ে হয়। স্ত্রীর সাথে মনোমালিন্যের কারণে ভিকটিম আত্মহত্যা করেছে বলে জানান।
আপনার মন্তব্য প্রদান করুন...