রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার কোরআনের পাখিদের নিয়ে জমজমাট ফল উৎসব বন্দরের ঢাকেশ্বরী এলাকায় পুকুর হতে এক ব্যক্তির লাশ উদ্ধার  নারায়ণগঞ্জ জেলার বন্দরে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য জৌথান বম গ্রেপ্তার গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ লামায় গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ সাংবাদিক কিবরিয়া’র মায়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া লামায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম’র জন্ম বার্ষিকী উদযাপন  বান্দরবানে প্রান্তিক এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনৈতিক উন্নয়নের কথা বলেন এমপি সাচিং প্রু জেরী হরিপুর ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রের আনসার সদস্যের শর্টগান ছিনতাই 

বন্দরের ঢাকেশ্বরী এলাকায় পুকুর হতে এক ব্যক্তির লাশ উদ্ধার 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

ইকবাল হোসেন: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ঢাকেশ্বরী এলাকার পুকুর হতে ৪ জুলাই শনিবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড থেকে এক পুরুষের লাশ উদ্ধার করে বন্দর থানার পুলিশ।

বন্দর থানার সোনাচড়া, কোতোয়ালী পাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে মাসুদ রানা (৩৫) নামের এক ব্যক্তির লাশ ঢাকেশ্বরী মেইন রাস্তার পশ্চিম পাশে মোতালেব মিয়ার পুকুর (১ নং ডকইয়ার্ড রাস্তায়) স্থানীয় এলাকাবাসী ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশকে খবর দিলে বন্দর থানার এসআই রাজিব হোসেন তালুকদার ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ১২টার দিকে লাশ উদ্ধার করেন এবং লাশের সুরল রিপোর্ট প্রস্তুত করে লাশের ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল প্রেরণ করেন।

স্থানীয় ও ভিকটিমের পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ জুন বেলা ১২ টার সময় বন্দর থানাধীন সোনাচড়া এলাকা থেকে রিক্সা নিয়ে মাসুদ রানা বের হয়, ওই দিনই রাত ১১ টায় রিক্সাটি সোনাচড়ার গ্যারেজে রেখেছেন। তারপর রিক্সা গ্যারেজে রাখার পর আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করলেও তার কোন খোঁজখবর পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরে ০১৬২০০২৫১১৫ কল করলেও উহা বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তার স্ত্রী জানতে পারেন ঐদিন রাত ১২ টার সময় তার স্বামী ঢাকেশ্বরী বাজার থেকে অজ্ঞাতনামা একজনের সাথে মোটর সাইকেলে করে কোথাও যেন যাচ্ছিলো।

এ বিষয়ে গত ১ জুলাই ভিকটিমের স্ত্রী সুমা আক্তার অজ্ঞাত নামা ব্যক্তির বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর আজ দুপুরে তার লাশ পাওয়া যায়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বন্দর থানা পুলিশ তাহারা কি কাজ করেন। দিন দিন বন্দর থানায় ছিনতাই, মাদক, হত্যা বেড়েই চলেছে এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..