বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি

অভয়নগরে পাওনা ৫ টাকা চাওয়ায় চা দোকানির উপর হামলা

মো. কামাল হোসেন / ৩১১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি: যশোর অভয়নগরে চা দোকানে পাওনা ৫ টাকা চাওয়াকে কেন্দ্র করে উজ্জ্বল শেখ ওরফে বয়াতি (৫৭) নামের চা দোকানদারের উপর হামলা চালিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৭মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় উপজেলার সিংগাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পরিবার সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার চাকই গ্রামের মৃত ন্যাংটা মল্লিকের ছেলে মো. হাবি মল্লিক ওই চা দোকানে ৩ কাপ চা অর্ডার করে। চা খেয়ে সে ভুক্তভোগী দোকানদারকে ১০ টাকা দিয়ে চলে যেতে চাইলে ভুক্তভোগী আরো ৫ টাকা দিতে বলে। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি বাকবিতন্ডা শুরু হলে দুষ্কৃতকারী হাবি মল্লিক ওই চা দোকানদারের উপর অতর্কীত হামলা চালিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে দুষ্কৃতকারী হাবি মল্লিক পালিয়ে যায়। পরে আহত উজ্জ্বল শেখকে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

এবিষয়ে ভুক্তভোগী উজ্জ্বলের স্ত্রী জানান, সামান্য ৫ টাকার জন্য যারা আমার স্বামীকে এলোপাতাড়ি মারপিট করে মাথা ফাটিয়ে মারাত্মক আহত করে, আমি তাদের কঠোর শাস্তি চাই।

এ ব্যাপারে নড়াইল সদর উপজেলার চাকই গ্রামের হাবি মল্লিকের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এবিষয়ে সিংগাড়ী বাজার কমিটির সভাপতি সফি মোড়ল বলেন, আমি বিষয়টি জানি এখন ওই আহত উজ্জ্বলকে যারা মারপিট করেছে তাদের দায়িত্ব দেওয়া হয়েছিলো তাকে চিকিৎসা করা খরচ বহন করতে পরে কি হয়েছে। এবিষয়ে আমি কিছু জানিনা।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..