মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Oplus_131072

কবির হোসেন: ৩১ আগস্ট সোমবার সকালে নগর ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় শীতলক্ষ্যা নদীর উভয় পাড়ের অধিবাসীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নির্মাণাধীন কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছেন নাগরিক অধিকার ফোরাম ও বন্দর উন্নয়ন ফোরাম।

স্মারকলিপি প্রদানের আগে মতবিনিময় সভায় বক্তারা বলেন, কদমরসুল সেতুর বন্দর ও শহর অংশের অধিকাংশ স্থানে পাইলিংয়ের কাজ চলমান থাকলেও রেলওয়ের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ দখলদারদের কারণে বাকি পাইলিংয়ের কাজ সম্ভব হচ্ছে না। অতি দ্রুত সময়ের মধ্যে এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা না গেলে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ অসম্পূর্ণ রেখে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, যা দীর্ঘ প্রতীক্ষিত এই সেতুটির নির্মাণকাজ আবারও থমকে দেবে। এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনার করার জন্য জোর দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণ করে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, রেলওয়ের জমিতে থাকা অবৈধ দখল উচ্ছেদ করার দায়িত্ব রেলওয়ে কর্তৃপক্ষের হলেও জনস্বার্থে সিটি কর্পোরেশন তা উদ্যোগ নেবে। দ্রুতই প্রকল্প পরিচালকের সঙ্গে আলোচনা করে উচ্ছেদের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে, যাতে সেতুর বাকি পাইলিং কাজ নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়।

স্মারকলিপি প্রদান করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান ইসমাইল, বন্দর উন্নয়ন ফোরামের আহ্বায়ক হাফেজ কবির আহমেদ, সদস্যসচিব লতিফ রানা, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শিপলু এবং সংবাদ উপস্থাপনকারী কাজী সাইদ, হাজি মহসিন দেওয়ান সহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..