সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

ইমাম বিমান : রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ঝালকাঠি নবগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনের সামনে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে ঝালকাঠির নবগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক এবং পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সল্পসেনা নেছারিয়া ইবতেদায়ি মাদ্রাসার সভাপতি সৈয়দ রুহল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা পুলিশ সুপার মেরিন সুলতানা।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জিদ ইবনে আকবার।

৩ নং নবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার মো. শহিদুল্লাহ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল, ওসি (তদন্ত) মো. মেহেদী হাসান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খান আনিছুর রহমান পান্নু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম নয়ন, ৩ নং নবগ্রাম ইউনিয়ন কৃষকদল নেতা মো. হুমায়ুন কবির।

এ সময় বক্তারা মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণকে পুলিশের সঙ্গে তথ্য আদান-প্রদান ও সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

এছাড়াও সভায় বিট পুলিশিং কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও কার্যকর করার মাধ্যমে নবগ্রাম ইউনিয়নকে অপরাধমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..