সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

কলাগাছিয়া ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ডবাসি নিকট দোয়া ও সমর্থন প্রার্থী

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

প্রিয় কলাগাছিয়া ইউনিয়নবাসী,
আসসালামু আলাইকুম,
আমার পৈতৃক নিবাস ঘারমোড়া (সরদার বাড়ি) ৩ নং ওয়ার্ড কলাগাছিয়া ইউনিয়ন। যৌথ পরিবারে বেড়ে ওঠা তাই আমার কলাগাছিয়ার ৯ টা ওয়ার্ডে রয়েছে আত্মীয় স্বজন। সে সুবাদে খুব ভালোভাবে আমি কলাগাছিয়া ইউনিয়নটাকে চিনি। আমার নির্বাচনি এলাকা কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ১.২.ও ৩ নং ওয়ার্ড। আস্তে আস্তে আমার এ ৩ টা ওয়ার্ডের কিছু সমস্যা এবং চাহিদা নিয়ে লিখবো। আজ লিখছি ২ নং ওয়ার্ডের পুনাই নগর ও ৩ নং ওয়ার্ড উত্তর চর ঘারমোড়ার ২টি গ্রামের সমস্যার কথা।

পুনাইনগর গ্রামটিতে চলাচলের জন্যে ভালো একটি রাস্তা নেই বললে চলে। মূলত এই এলাকার জনগণ সরু একটি চিকন ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে চলাচল করে যা খুবই কষ্টকর। এবং তা যানবাহন চলাচলের উপযোগী না। তাই এলাকার জনগণের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। উত্তর চর ঘারমোড়া গ্রামেরও একই অবস্থা, সরু এবং আঁকাবাকা রাস্তা। এ রাস্তাগুলো এতই সরু চিকন একটি লাশবাহী খাট আনাতেও সমস্যা হয়। ফায়ার সার্ভিসের গাড়ি বা অ্যাম্বুলেন্স ঢুকবে তো দূরের কথা। এছাড়াও জলাবদ্ধতা এই এলাকার প্রধান সমস্যা। ২০২৬ সালে এসেও গ্রাম গুলোতে একটা রিক্শা যাওয়ার মতো রাস্তা নেই। এটা আমাদের আসলেই একটা লজ্জার বিষয়।

ইনশাআল্লাহ। আমি এসব সমস্যা সমাধানের জন্য যদি ভিক্ষা চাইতে হয়। মাননীয় সংসদ সদস্যের কাছে এলাকার উন্নয়নের জন্য আঁচল পেতে জনগণের জন্য ভিক্ষা চাইবো আমার এলাকাবাসীর উন্নয়নের জন্য।

পরিশেষে, উন্নয়নের স্বার্থে আপনারা কলাগাছিয়া ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ডবাসি্রাথী আমার জন্য দোয়া ও সমর্থন দিবেন এতোটুকু আশা রাখি।

(বি: দ্র: আমার অন্য সকল ওয়ার্ডের জনগণ আমার উপর রাগ করবেন না। আমি সব ওয়ার্ডের সমস্যার কথা ধারাবাহিকভাবে লিখবো)

আপনাদের‌ই
উম্মে হাবিবা বীথি

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..