সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্ম বিরতি বাবুলের উদ্যোগে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিনে ঔষধ ছিটানো অব্যাহত রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন তেঁতুলিয়ায় খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্যতার জন্য দোয়া নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ২০ ঘর পুড়ে ছাঁই খালেদা জিয়ার অবস্থার উন্নতি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা আলোচনা সভা

কুড়িগ্রামে নিজের দেওয়া ফাঁদে নিজেই নিহত

রফিকুল ইসলাম রফিক / ১৮০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপু‌রে নিজের দেওয়া শিয়াল মারা বৈদ্যুতিক ফাঁদে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে আব্দুল হা‌কি‌ম (৫৯) না‌মে এক ব্যক্তির মৃত‌্যু হ‌য়ে‌ছে। এসময় ওই ফাঁদে দুটি মৃত শেয়াল পাওয়া যায়।

বুধবার (৩০ এপ্রিল) সকা‌লে পৌরশহ‌রের ২নং ওয়ার্ডের না‌রি‌কেলবা‌ড়ি মাষ্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত আব্দুল হা‌কিম ওই এলাকার নুরুল হ‌কের ছে‌লে এবং নুরুজ্জামান মাষ্টারের ভাতিজা বলে জানাগেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল হা‌কিমের বা‌ড়ির পা‌শের তার পাট ক্ষেতে শেয়ালের উপদ্রব বেড়ে যায়। রাতে শেয়াল এসে পাট ক্ষেত ভেঙে ফেলেছে। শেয়াল থেকে ক্ষেত রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। বুধবার সকা‌লে ফাঁদের বিদ‌্যু‌ত সং‌যোগ বি‌চ্ছিন্ন না ক‌রেই পাট ক্ষে‌তে গিয়ে অসাবধানতা বশত বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে জমিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

উলিপুর থানার ওসি ‌জিল্লুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ‘ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..