বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎ মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় “ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু সীমান্তে পুই ইন-পুশ ব্যাক নাটকীয়তার পর  জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি

ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন-এমপি কামরুল

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

মুরাদ মিয়া, তাহিরপুর, সুনামগঞ্জ; প্রধানমন্ত্রী তারেক রহমান’র প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১ টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

এমপি”কামরুজ্জামান কামরুল বলেন, আমাদের সুনামগঞ্জ জেলায় মোট ৬৪ হাজার অতিক্ষতিগ্রস্ত কৃষককে এই সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে শুধু সুনামগঞ্জ-১ আসনেই ২৭ হাজার ক্ষতিগ্রস্ত কৃষককে এই সহায়তার আওতায় আনা হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সুনামগঞ্জ-১ আসনের কৃষকদের দুর্দশার কথা তুলে ধরেছি। আমার এলাকার কৃষকরা অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমার কথা শুনেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন এলাকায় গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিস্তারিত জানাতে। আমি সবসময় চেষ্টা করি সবাইকে সঙ্গে নিয়ে আমার এই আসনকে এগিয়ে নিতে। আমি জানানোর পর সুনামগঞ্জ-১ আসনের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের সহায়তার ঘোষণা দেন তিনি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, জনগণ সকল ক্ষমতার উৎস জনগণকে সঙ্গে নিয়েই সব ধরনের কাজ করতে হয়, জনগণের বাইরে গিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়। যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছেন দল-মত নির্বিশেষে সবাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সহযোগিতা পাবেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..