রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

খেলাধুলায় শরীর ও মনকে সুস্থ রাখে-আজাহারুল ইসলাম

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৬১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের দক্ষিণ বাবতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খেলায় অংশগ্রহণকারী দুই দল শুরু থেকেই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে, যা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মো. আজাহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, মো. আজাহারুল ইসলাম বলেন,“খেলাধুলায় শরীর ও মনকে সুস্থ রাখে। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই।” খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আরো বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..