শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সৌদি আরবে প্রবাসীর টাকা মেরে বরিশাল মঠবাড়িয়ার নাজমুল এখন কোটিপতি

বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৭২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও বন্দরের প্রয়াত বিশিষ্ট জনদের রুহের মাগফেরাত কামনা ও সমিতির সদস্য এবং পরিবারের অসুস্থ্যদের সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২২ জুলাই বুধবার বন্দরের মীম কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি কবির হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম শাহীন’র সঞ্চালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন সমিতির উপদেষ্টা নূরুল ইসলাম, সদস্য ও বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, সহ সভাপতি শরীফ হাসান চিস্তি, অর্থ সম্পাদক নাসির উদ্দিন, সদস্য আরিফ হোসেন, বিল্লাল হোসেন, লতিফ রানা, শাহজামাল, অভি, মেহেদী হাসান রিপন, দিন ইসলাম দিপু প্রমুখ।

সমিতির আলোচনা শেষে বন্দরের বিশিষ্ট জন সাবেক এমপি হাজী জালাল উদ্দিন, নূরুল হক চেয়ারম্যান, ফজলুল করিম চেয়ারম্যান, পিয়ার মোহাম্মদ মাস্টার, হাজী আলম চাঁন বেপারী, চিত্র শিল্পি আনোয়ার জাহান, কাজী আব্দুল কাইয়ূম, জয়নাল আবেদীন খান, আ. আজিজসহ সদস্যদের প্রয়াত পিতা-মাতার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সেই সাথে সমিতির সদস্য অসুস্থ্য আমির হোসেন, মাহবুব মিয়া, ইকবাল হোসেন, সাধারণ সম্পাদকের মা, সহ সভাপতির স্ত্রীর সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, সমিতির অর্থ সম্পাদক নাসির উদ্দিন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..