রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া সহ প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় অভিযোগ 

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৯১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

তানজিনা আক্তার লিপি: নারায়ণগঞ্জ জেলার বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মো. ইউনুস আলী নামের এক পুলিশ সদস্যকে (নায়েক) ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।

গতকাল ১৯ জুলাই রবিবার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য ইউনুস আলী বন্দরের চুনাভূড়া এলাকার মৃত চাঁন শরীফ চৌকিদারের ছেলে।

স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, ইউনুস আলী এসপিবিএন (স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন)-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হওয়ায় যোগদানের সুবিধার্থে প্রস্তুতিমূলক ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল রবিবার ছুটিতে থাকা অবস্থায় তিনি বাড়ির আশপাশে ঘুরতে বের হন।

এ সময় স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী তুহিন প্রকাশ্যে মাদক বিক্রি করছিল। পুলিশ সদস্য ইউনুস এতে প্রতিবাদ জানান এবং মাদক বিক্রিতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী তুহিন ও তার সঙ্গীরা ইউনুস আলীর ওপর চড়াও হয় এবং ধারালো চাকু দিয়ে তার গলায় আঘাত করে পালিয়ে যায়।

হামলার পর ইউনুস আলীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাদক ব্যবসায়ী তুহিনসহ হামলায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..