বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  উপজেলা উন্নয়ন তহবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান বন্দরে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টে ২০ জন গ্রেফতার  শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন 

গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আশরাফুজ্জামান সরকার / ৩১৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় ব্যাপারীচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর পৌনে ২ টার দিকে গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়কে পৌরশহরের খলসি মৌসুমি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পণ্যবাহী একটি ট্রাক দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ থেকে আসছিল।  এদিকে যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত অটো রিক্সা গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে পথে খলসি মৌসুমী ফিলিং স্টেশনের সামনে অটো রিক্সাটির চাকা খুলে যায় এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে গিয়ে পড়ে। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত হন।

তারা আরো জানান, দুর্ঘটনায় আরো কয়েকজন বেশ গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার সহ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের যত টিম। তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..