বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

জাটকা বিক্রির সময় আটক-১ জরিমানা ২ হাজার

এম এন এ আজাদ / ৩৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

৩০ এপ্রিল বুধবার রাতে বন্দর ১নং খেয়া ঘাটে জাটকা নিধন অভিযানে মাছ বিক্রির সময়  হাতে নাতে জাকির নামে এক মাছ বিক্রতাকে আটক করে ভ্রাম্যমান আদালত আইন অমান্য করার তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বন্দর উপজেলা নিবার্হী অফিসার মো. মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, এখন আমাদের দেশে জাটকা ধরা সম্পূর্ন নিষেধ তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ বন্দর ঘাট বাজারে এসে দেখি সে জাটকা বিক্রি করছে। যা সম্পূর্ন বেআইনি। তাই তাকে প্রাথমিক ভাবে ২ হাজার টাকা জরিমানা করা  হয় এবং সর্তক করে দেওয়া হয়, যেন ভবিষ্যতে কোন দিন এই নিষিদ্ধ জাটকা ধরা বা বিক্রি করলে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি।

পরে আটককৃত জাটকা মাছ গুলোকে বন্দর জামেয়া গাউছিয়া ত্যৈয়েবিয়া তাহেরিয়া মাদরাসা ও এতিমখানা দিয়ে দেওয়া হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..