রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

“জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৫২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

মনির হোসেন, নারায়নগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বন্দর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। ১২ এপ্রিল (রবিবার) সকালে বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার’র পক্ষে মো. মাসুম আহমেদ স্মারকলিপিটি গ্রহণ করেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন এডিসি জেনারেল সিফাত উদ্দিন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও বন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জি. কে. রাসেল। বন্দর উপজেলা শাখার সভাপতি এসএম শাহীন আহমেদ, সহ-সভাপতি মান্নান খান বাদল, সহ-সভাপতি আবুল বাসার সাইফুল, সাংগঠনিক সম্পাদক নূর এ আজাদ, সহ-সাংগঠনিক আল-আমীন জাহান মুন্সী, দপ্তর সম্পাদক রেদোয়ান হোসেন পাভেল, মহিলা সম্পাদক মমতাজ মম, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইকবাল হোসেন, কার্যকরী সদস্য মো. মনির হোসেন, সাংবাদিক উজ্জ্বল হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..