শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া সহ প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় অভিযোগ  নারায়ণগঞ্জ সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা’র সাধারণ সভা  বন্দরের বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালাম’র মিলাদ ও দোয়া তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  উপজেলা উন্নয়ন তহবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান বন্দরে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টে ২০ জন গ্রেফতার  শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ

নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Oplus_131072

ষ্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২৬ জুলাই রবিবার বেলা ৩ টায়‌ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গোবিন্দকুল এলাকায় এক মতবিনিময় সভার আয়োজন করেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি তরুণ সমাজসেবক মো. শাহ আলম এসময় তিনি একটি আধুনিক, উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই মুছাপুর ১ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, যেদিন থেকে রাজনীতি শুরু করি সেদিন থেকেই আমাদের ইউনিয়নের এবং ওয়ার্ডের প্রতিটা মানুষকে নিজের আপনজন হিসেবে চিনি। নিজের জন্য নয়, এলাকার মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। আমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড গড়ে তুলতে চাই। আপনাদের দোয়া, সমর্থন ও ভোটই আমার একমাত্র প্রত্যাশা। একসাথে মিলেমিশে মোরা কাজ করে উন্নত ওয়ার্ড গড়বো।

প্রবাস ফেরত সমাজসেবক মো. সুমন’র সভাপতিত্বে ও আল হাসান’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাইদুর রহমান, মো. সোহেল, শিতল বাবু,  আব্দুর কাদের, আব্দুস সামাদ, মো. বাচ্চু, মো. মহিউদ্দিন, মোহাম্মদ হোসেন।

এতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা খোরশিদ আলম (এমলাক), বিএনপি নেতা সাইদুর রহমান, গোলাপ হোসেন, মো. জুয়েল, মো. দাদন মিয়া, হিরো মিয়া, বিল্লাহ হোসেন, হৃদয় সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..