বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎ মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় “ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু সীমান্তে পুই ইন-পুশ ব্যাক নাটকীয়তার পর  জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি

ঝালকাঠিতে ইয়াসের যুব উন্নয়ন ও সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৮০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

ইমাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে Skill Up for Society & Safe Cyberspace” প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং নিরাপদ ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলার লক্ষ্যে ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) আয়োজনে “Youth Empowerment & Cyber Safety Workshop 2026” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।

দেশের বিভিন্ন খ্যাতিমান বক্তা, সংগঠক, গবেষক ও সমাজকর্মীরা তরুণদের ব্যক্তিগত দক্ষতা, নেতৃত্ব, গবেষণা ও লেখালেখি, সাংস্কৃতিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং সাইবার নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন।

কর্মসূচির শুরুতে নিবন্ধন ও নেটওয়ার্কিং পর্বের পর ইয়াস-এর ভিশন, মিশন ও সাংগঠনিক পরিচিতি তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম রাব্বি। নেতৃত্ব, নেটওয়ার্কিং ও সংগঠন উন্নয়ন বিষয়ে সেশন পরিচালনা করেন আককাস সিকদার সভাপতি, ঝালকাঠি প্রেসক্লাব, গবেষণা ও সাংবাদিকতায় গল্প বলা, গবেষণা এবং লেখালেখির কৌশল নিয়ে আলোচনা করেন গবেষক ও সাংবাদিক ইসমাইল মুসাফির। ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) সংস্কৃতি, সাহিত্য ও সামাজিক মূল্যবোধ নিয়ে বক্তব্য দেন জেষ্ঠ্য আইনজীবী ও সাংস্কৃতিক কর্মী মল্লিক মুহাম্মদ নাসির উদ্দিন কবির।

এছাড়াও “Mastering Self & Essential Life Skills” শীর্ষক সেশনে আত্মউন্নয়ন ও জীবনদক্ষতা বিষয়ে আলোচনা করেন সমাজকর্মী ও যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) মো. সাব্বির হোসেন রানা। দলগত কাজ ও কার্যকর স্বেচ্ছাসেবী নেতৃত্ব বিষয়ে বক্তব্য রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক এবং ইনসাফ ইয়ুথ লাইব্রেরি অ্যান্ড কালচারাল প্র্যাকটিস সেন্টারের সভাপতি খালেদ সাইফুল্লাহ।

কর্মশালার অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল “Cyber Safety & Digital Awareness” সেশন, যেখানে ডিজিটাল নিরাপত্তা, অনলাইন ঝুঁকি প্রতিরোধ এবং সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তীতে উন্মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর ও অভিজ্ঞতা বিনিময় পর্বে অংশগ্রহণকারীরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন, সংগঠনের সহ-সভাপতি মো. শাকিল হাওলাদার রনি ও দলীয় ছবির মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..