শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সৌদি আরবে প্রবাসীর টাকা মেরে নাজমুল এখন কোটিপতি রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার  তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন মাদক নির্মূল করতে বেপারী পাড়ায় যুদ্ধ ঘোষণা ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুল নারায়ণগঞ্জ জেলা বধির সংঘের আনন্দ বনভোজন 

রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ রূপগঞ্জ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ রক্ষা ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ঔষধি ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।

১৬ অক্টোবর শুক্রবার বিদ্যালয় মাঠে আয়োজিত এ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা কবিরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন, ডিকেএমসি হাসপাতালের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম, সংগঠনের সদস্য নাজমুল ইসলাম মারুফ, আশরাফুল ইসলাম ভুঁইয়া, বায়েজীদ সজিব, অনির্বাণ ডিসেবল চাইল্ড কেয়ার স্কুলের পরিচালক সোহেল রানা প্রমুখ।

পরে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ঔষধি ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..