মো. আনোয়ার হোসেন: বন্দর থানার মদনগঞ্জ বাজারস্থিত মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ২য় সাময়িক পরিক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়েছে।
১৭ অক্টোবর শনিবার সকাল ১০ টায় বন্দর থানার মাদ্রাসা প্রাঙ্গনে ফলাফল ঘোষনা করার পর পুরস্কার বিতরন করা হয়।
প্রধান বক্তা ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মো. গোলাম আহাদ।
মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হাফেজ মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক জি এম সুমন।
আরো উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদরাসা শিক্ষিকা হালিমা আক্তার ময়না, মারজিয়া আক্তার, ঝর্না আক্তার, সুরাইয়া আক্তার, হাফসা আক্তারসহ শিক্ষার্থী ও অভিভাবকগন।
আপনার মন্তব্য প্রদান করুন...