বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ.. ঈদূল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁও উপজেলার ৭ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী শাহজালাল সাজু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নাসিক ১৯ নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের ঈদে শুভেচ্ছা জানিয়েছেন- তোফায়েল আহমেদ তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মিটু পাল অসহায় নারীর সমাজ বন্ধু’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন- মো. খছরুল আলম ৯ নং ওয়ার্ড বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন- মো. এখলাছ মিয়া

ডিস লাইন ডিজিটাল চালু করনে স্যাট ভিশনের সংবাদ সম্মেলন 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৬১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ মে ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী স্যাট ভিশন ক্যাবল টিভি নেটওয়ার্কের আওতাধীন সকল এলাকার গ্রাহক পর্যায়ে চলমান এনালগ বন্ধ করে সরকারের নির্দেশনা বাস্তবায়নে ডিজিটাল পদ্ধতি চালু করনে সংবাদ সম্মেলন করেন ফুলবাড়ী স্যাটভিশন স্যাটেলাইন ক্যাবল টিভি নেটওয়ার্ক এর পরিচালক প্রভাষক জার্জিস আহম্মেদ।

১০ মে শনিবার বেলা ১২ টায় ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুরে অবস্থিত স্যাটভিশন ক্যাবল টিভি নেটওয়ার্কের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জার্জিস আহম্মেদ বলেন, আমি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোতিপত্র (লাইন্সেস) নিয়ে প্রায় ৩০ বছর যাবৎ ফুলবাড়ীতে (স্যাটভিশন) ক্যাবল লাইন সংযোগ (ডিস) ব্যবসা পরিচালনা করে আসছি। আমার ব্যবসা চলা কালে আমি সর্বদাই গ্রাহকের কথা বিবেচনা করে ও গ্রাহক স্বার্থ রক্ষা করে আমার প্রতিষ্ঠানটি পরিচালনা করছি যা অদ্যবধি চলমান রয়েছে।

বাংলাদেশ সরকার ক্যাবল লাইনের গ্রাহক পর্যায় থেকে ভ্যাট ও ট্যাক্স শতভাগ আদায়ের লক্ষে সকল ক্যাবল গ্রাহককে ডিজিটাল লাইনের আওতায় আনতে প্রায় ৫ বছর পূর্বে নোটিশের মাধ্যমে সারাদেশের সকল বৈধ ক্যাবল ব্যবসায়ীদের জানিয়ে দেন। আমিও তার আওতাভুক্ত হওয়ায় গ্রাহককে ডিজিটাল করনের লক্ষে এতদিন সময় আবেদন করে চলেছি। কিন্তু বর্তমান অন্তর্বতীকালীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষ কোন প্রকার সময় দিতে রাজি নন। সেই সাথে আগামী জুনে আমার লাইন্সেস নবায়ন করতে গেলে অবশ্যই আমার লাইনে ৮০ ভাগ ডিজিটাল গ্রাহক থাকতে হবে। এমতাবস্থায় আমার লাইনের সকল গ্রাহককে ডিজিটাল করনের লক্ষে গ্রাহকের অবগতির জন্য আমার নিজস্ব চ্যানেল (স্যাট ভিশনে) প্রায় দুই মাস যাবৎ নোটিশ আকারে প্রচার করি। এরপরেও অনেকে বুঝতে পারে নাই। তাই আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার সম্মানিত সকল গ্রাহককে জানাচ্ছি যে, আমি নিজেও চাই যে, আগের মতো করে লাইন চলুক কিন্তু সরকারের নির্দেশনা অমান্য করে আমি যদি আমার প্রতিষ্ঠান পরিচালনা করি তাহলে আমার প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখিন হবে। বর্তমানে আমাদের পাশ্ববর্তী সকল উপজেলায় প্রায় ডিজিটালের আওতায় চলে এসেছে। আমি সকলকে বিনয়ের সাথে জানাতে চাই যে, ক্যাবল লাইনের ডিজিটাল বক্স কোন অবৈধ্য বক্স নয়। এই বক্স সরকারের নির্দেশনার একটি অংশ। তাই সকলকে ডিজিটাল লাইনের আওতাভুক্ত হওয়ার অনুরোধ করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..