রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা মহানগর কোর কমিটি অনুমোদন: জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রমে নতুন গতি পুঠিয়া-দুর্গাপুরে জলমহল ইজারা নিয়ে নানা অভিযোগ, আলোচনায় ‘মাছ আতিক’ মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার সাংবাদিক জি. কে রাসেল’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গণমাধ্যমকর্মীদের বিশাল মানববন্ধন পুঠিয়া ত্রিমোহনী বাজার ব্যবসায়ীরা চরম আতঙ্কে রূপগঞ্জে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ এখন নিরাপদ খাদ্য ও রপ্তানি সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে- আহমেদ আবু জাফর বন্দরে বিশ্বাস আস্থা ও নির্ভরতায় এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা

ঈদুল ফিতরের ঈদে শুভেচ্ছা জানিয়েছেন- তোফায়েল আহমেদ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়নসহ প্রিয় ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, আসন্ন ৯নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. তোফায়েল আহমেদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমাদের জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আত্মশুদ্ধির শিক্ষা দিয়ে যাচ্ছে। এই শিক্ষ আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগাতে হবে। ভুলে গেলে চলবে না, ঈদ মানে শুধু আনন্দ নয়, এটি ধনী-গরিব সকলের মাঝে সম্প্রীতি ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এক অনন্য সুযোগ। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য।

সেই সাথে তিনি আরো বলেন, আমি ৯ নং ওয়ার্ডকে নিরাপদ ও শান্তিপূর্ণ একটি ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আপনাদের‌‌ বিশেষ করে অত্র ইউনিয়নের ৯নং ওয়ার্ডবাসীর দল-মত নির্বিশেষে সবার ভালবাসা ও সহযোগিতা কামনা করি। আধুনিক, নিরাপদ ও শিক্ষিত একটি ওয়ার্ড গড়ে তুলতে আমি অঙ্গীকারবদ্ধ ও জনগণের সেবক হিসাবে কাজ করতে চাই। অত্র ইউনিয়নের সকলের সহযোগিতা দোয়া ও সমর্থন কামনা করি। আমি আপনাদেরই সন্তান। আপনারা সকলে সহযোগিতা করলে আমাকে সমর্থন করলে আমি অত্র ইউনিয়নের মেম্বার পদে নির্বাচন করতে চাই।

এ রমজানে আমাদের অঙ্গীকার হোক মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং যে করেই হোক আমাদের রোধ করতে হবে। আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। চুরি ছিনতাই বন্ধ করতে হবে। সবাইকে আমার ঈদের শুভেচ্ছা, “ঈদ মোবারক”।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..