মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মিটু পাল

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৬০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

মুরাদ মিয়া, তাহিরপুর, সুনামগঞ্জ: মহিমান্বিত এক মাসব্যাপী সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও সংযমের পর মুসলিম উম্মাহর দ্বারে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে সকল শুভানুধ্যায়ী, নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান, আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী মিঠু পাল।

তিনি তৃণমূল থেকে উঠে আসা তরুণ প্রজন্মের জনবান্ধব নেতা। জনকল্যাণ মুখী কর্মকাণ্ডে নিবেদিত প্রাণ, সৎ আদর্শবান, ন্যায় পরায়ণ ব্যক্তি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, যুবসমাজের অহংকার, হতদরিদ্র মানুষের আস্থার প্রতীক।

তাহার জন্ম তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামে। তিনি একটি সম্ভ্রান্ত পরিবারের সুযোগ্য কৃতি সন্তান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আনন্দ, ভালোবাসা ও মুসলিম ভাই বোনদের জন্য সম্প্রীতির বার্তা নিয়ে আসে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দঘন মুহূর্তে সব হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে গিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অটুট বন্ধন গড়ে তোলা। পবিত্র ঈদের অনাবিল আনন্দে দূর হোক সব অন্ধকার, জাগ্রত হোক মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার আলো। ঈদের খুশিতে ভরে উঠুক প্রতিটি ঘর ও প্রতিটি হৃদয়।

তিনি প্রার্থনা জানিয়ে আরো বলেন, ভগবান যেন তাদের একমাস ব্যাপী সিয়াম ও সকল নেক আমল কবুল করেন এবং দেশ–জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনেন।

উল্লেখ্য, আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মিটু পাল, দীর্ঘদিন ধরে লন্ডন থেকে এলাকার সাধারণ মানুষের সাথে থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত আছেন। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন সবসময়। আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। জনগণের ভালোবাসা ও ব্যাপক সমর্থন সারা পাচ্ছেন তিনি। এলাকার উন্নয়নে কাজ করতে চান বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন,অবকাঠামো বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে তার মূল লক্ষ্য। সম্প্রতি এলাকায় তার নির্বাচনী উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি তিনি সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..