রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন বন্দরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  লামায় দুর্গম পাহাড়ের তামান্না এখন দেশসেরা এসিল্যান্ড বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা রূপগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন, র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি 

ডেভিল হান্ট অভিযানে বন্দরে আ’লীগ নেতা লিটন গ্রেফতার

মো. মনির হোসেন / ১৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে বন্দর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা লিটন মেম্বার (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে বৈষম্য বিরোধী ১১(৯)২৪ইং মামলায় আদালতে প্রেরন করা হয়।

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার লিটন বন্দর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিবিজোড়া এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার (২৫সেপ্টম্বর) রাতে  বন্দর ইউনিয়ন ৫নং ওয়ার্ডস্থ শাহসাহেবের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের  ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর  আ’লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার সন্দেহে বন্দর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার আ’লীগ নেতা লিটনের সম্পৃক্ততা থাকার অপরাধে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..