সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার  তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন মাদক নির্মূল করতে বেপারী পাড়ায় যুদ্ধ ঘোষণা ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুল নারায়ণগঞ্জ জেলা বধির সংঘের আনন্দ বনভোজন  ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন  মধ্যযুগীয় বর্বরতাকে হার মানালো রঘুনাথপুরের লুটপাট বন্ধুত্বের বন্ধনকে সামাজিক শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় মানব সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন- দানিসুর রহমান লিমন বন্দর উপজেলা সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে ভ্রাম্যমান প্রশিক্ষণ

ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়ায় অবৈধ দখলদারদের যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান

মো. আবু কাওছার মিঠু / ৫৯০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে যৌথবাহিনী উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

৩১ জুলাই বৃহস্পতিবার বেদখল হওয়া ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল আলম, রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির মিয়া, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য স্বেচ্ছাসেবীগন।

অভিযানে ভুলতা গাউছিয়া মার্কেট সংলগ্ন মহাসড়কের দু’পাশের দেড় শতাধিক অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান স্টল এবং সড়কের উপর রাখা নির্মাণসামগ্রী উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এ সড়কের পথচারী এবং যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার হয়ে আসছিলো।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মহাসড়ক পুনরায় অবৈধভাবে দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকার বেদখল হওয়া সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলে ব্যাহত হয়ে আসছিলো। এখন থেকে ভুলতা গাউছিয়া এলাকায় যানজট নিরসনে ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রতিদিন একজন ম্যাজিস্ট্রেট ও ৫৪জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। অবৈধ দখলদারদের কোন ক্রমেই ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য; ২/৩মাস অন্তর অন্তর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। কিন্তু উচ্ছেদ অভিযানের কিছু দিন পরেই আবারো মহাসড়কের দুই পাশ বেদখল হয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..