শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হলো স্থানীয়রা। একদল দাঙ্গাবাজ দা, রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে প্রবেশ করে খলিলুর রহমানের বসতবাড়িতে। প্রতিবাদ করলে তাদের ওপর নির্বিচারে হামলা চালানো হয়। এসময় নারীসহ অন্তত নয়জন গুরুতর আহত হয়েছেন।

প্রাথমিকভাবে আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতরা শারীরিক ও মানসিকভাবে আতঙ্কে রয়েছেন, তাদের চোখে এখন ভয় আর নিঃশ্বাসে উদ্বেগ।

ঘটনার পর খলিলুর রহমান বাদী হয়ে তাহিরপুর থানায় ২২ জনের নাম উল্লেখ করে আরো ৫/৬ জন অজ্ঞাতনামা গং রেখে, অভিযোগ দায়ের করলে, অভিযোগের পর থেকেই তিনি ও তার পরিবার বিবাদীদের ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকির কারণে নিজস্ব ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

স্থানীয়রা জানান, তাদের বসতঘরে এখন তালা ঝুলছে।
ঘরবাড়ি এখন শুধু বসার বা থাকার স্থান নয়—এটি এক নিঃশব্দের সাক্ষী, তালা ঝুলানো দরজার পেছনে এক আতঙ্কিত পরিবারের গল্প লুকিয়ে আছে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত নুর আলমের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

খলিলুর রহমান বলেন, অভিযোগ করার পর আমাদের জীবন যেন এক নারকীয় অন্ধকারে হারিয়ে গেছে। আমাদের ঘরবাড়ি ও পরিবার নিরাপদ নয়। খুব আতঙ্কের মধ্যে প্রতিটি নিঃশ্বাস নিতে হচ্ছে। তাই আমরা অন্যত্র নিরাপত্তার আশ্রয় নিতে বাধ্য হয়েছি।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হামলা চালানো হয়েছে। এলাকায় উত্তেজনা ও ভয় বিরাজ করছে।

তবে এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই মোহাম্মদ আলী জানান, আমি কর্মস্থলের বাহিরে আছি আজ রাত্রে কর্মস্থলে এসে বিষয়টি দেখছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..