শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

তুরস্কে আবাসিক হোটেলে আগুন, ৬৬ জনের প্রাণহানি

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১০০১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্কি রিসোর্ট হোটেলে আগুনে ষাটের বেশি প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।

আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে অনেক পর্যটক জানালা দিয়ে লাফিয়ে পড়েন। খবর সিএনএনের।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, বলু প্রদেশে কারতালকায়া নামে ওই আবাসিক হোটেলে আগুনে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫১ জন।

মঙ্গলবার ইয়েরলিকায়া সাংবাদিকদের বলেন, আমরা গভীর দুঃখজনক পরিস্থিতিতে রয়েছি। আমরা গভীর শোকের মধ্যে আছি।

দুঃখজনকভাবে ওই হোটেলে অগ্নিকাণ্ডে ৬৬ জনকে হারিয়েছি। কর্তৃপক্ষ জানায়, আগুন উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়লে হোটেলে অবস্থান করা পর্যটকরা জানালা দিয়ে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। পরে ভিডিওতে পুড়ে যাওয়া ভবনের আশেপাশে বেশ ধোঁয়া উঠতে দেখা যায়।

১২তলা-বিশিষ্ট ওই হোটেলটি পাথরের প্রাচীরে নির্মিত। এ কারণে আগুন নেভানোর প্রচেষ্টা বেশ জটিল হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপরের তলাগুলো থেকে অতিথিদের চিৎকারের আওয়াজ পাওয়া যাচ্ছিল।

এক প্রত্যক্ষদর্শী সিএনএন তুর্ককে বলেন, অবস্থা ছিল খুবই খারাপ। কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। আমরা মানুষের কাছে পানি পৌঁছাতে পারিনি। অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাকগুলো খুব দেরিতে আসে। তখন মানুষ বুঝতে পারছিল না কী করতে হবে।

হোটেল রিসোর্টটি শীতকালে পর্যটকদের কাছে খুব জনপ্রিয়, বিশেষ করে স্কুল ছুটির সময়। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত পর্যটকদের বেশ আনাগোনা থাকে।

গভর্নর আব্দুলাজিজ আয়দিন বার্তাসংস্থা আনাদোলুকে বলেন, হোটেলটিতে ২৩৪ জনের মতো অতিথি ছিলেন। দুজন লাফিয়ে পড়ে নিহত হয়েছেন। তার দপ্তর জানায় ৩০টি অগ্নিনির্বাপক ট্রাক ও ২৮টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..